আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তেহরানের দুই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, যুদ্ধের আঁচ ছড়াচ্ছে আকাশপথেও।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েল-ইরান সংঘাত নতুন মাত্রায় পৌঁছানোর মধ্যে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে বলে সিএনএন জানিয়েছে।

ইরানের সিভিল অ্যাভিয়েশন সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলের সব বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই দুটি বিমানবন্দর বন্ধ হওয়ায় যাত্রী চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে।

পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে একটি ঘটনার ধারাবাহিকতায়। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও রোববার বৈরুতে বড় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরপরই পাল্টা হামলার আশঙ্কায় বিমানবন্দর বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন