আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৫, আহত ১২৯।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে।

সিভিল ডিফেন্স অফিসের পরিচালক জানান, নিহতদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে সোকসারজেন অঞ্চলে। দক্ষিণ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাংগানি এবং জেনারেল সান্তোস সিটি নিয়ে গঠিত এই অঞ্চলে আরও অন্তত ১২৯ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূকম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দেওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন