সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগ।
সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কাজি শায়রুল হাসান। উভয়কেই যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারের নিয়োগ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম নিতে পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন