'ইরান চরম ভুল করেছে' পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলি সেনা মুখপাত্রের।
ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। রোববার রাতে টেলিভিশনে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ইরান এবার 'চরম ভুল' করেছে এবং সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে।
ডেফরিন নিশ্চিত করেন, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং আইডিএফ আগে থেকেই প্রস্তুত ছিল। তিনি জানান, হামলা প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তবে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নেওয়া হবে কিনা, সে বিষয়ে তিনি কিছু বলেননি। হিজবুল্লাহবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করেন তিনি।
এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কট্টরপন্থি নেতা ইতমার বেন গাভির সামাজিক মাধ্যমে আরও সরাসরি হুমকি দিয়েছেন। তিনি এক বাক্যে লেখেন, 'রাতেই পুড়তে হবে তেহরানকে।' রাজনৈতিক মহলে বেন গাভিরের এই বক্তব্য উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন