আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাতের মধ্যেই ১৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানী ঢাকাসহ ১৮ জেলার ওপর দিয়ে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৭ জুন) প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বজ্রপাতসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

সতর্কতার আওতায় থাকা অঞ্চলগুলো হলো— রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা বলছেন, নিয়মিত পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জনসাধারণ ও নৌপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন