অপরাধ
ছবি: সংগৃহীত

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ী আহত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান (৪৫) ওই এলাকায় অবস্থানকালে হঠাৎ মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতে ও পায়ে মোট তিনটি গুলি লেগেছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

মতামত দিন