সংসদে প্রতিশ্রুতি ভঙ্গে জ্বালানিমন্ত্রীকে স্পিকারের সতর্কবার্তা।
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।
তিনি প্রশ্ন তোলেন, আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে।
জবাবে জ্বালানিমন্ত্রী দেশে গ্যাস সরবরাহের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে বলেই সার কারখানায় গ্যাস দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, নতুন গ্যাস অনুসন্ধান ও ড্রিলিং কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পূর্বের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সতর্ক থাকা প্রয়োজন।
স্পিকার আরও পরামর্শ দেন, সংসদে কোনো অঙ্গীকার করার আগে সংশ্লিষ্ট সব তথ্য ও বাস্তবতা ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।
মতামত দিন