অর্থনীতি
ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের দাম প্রায় ১৫ টাকা কমালো বিইআরসি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নতুন করে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৭ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ১৫০ টাকা ২১ পয়সা। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়েছে ০.৯৮০৮ মার্কিন ডলার।

এর আগে সর্বশেষ ২৩ মে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়, যা আগের দরের তুলনায় ৩৯ টাকা কম ছিল। একই সময় আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জ্বালানির দাম ছিল ১.০৩৮৫ ডলার।

নতুন এই মূল্যহ্রাসের ফলে বিমান পরিবহন খাতে পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন