ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপনের সম্ভাবনা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন হওয়ায় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হতে পারে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন। চলতি অধিবেশনকে নতুন সংসদের অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়।

মতামত দিন