যুক্তরাষ্ট্রের টলেডোতে উৎসব এলাকায় গুলিবর্ষণ, অন্তত ১২ জন আহত।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি স্থানীয় উৎসবের ভিড়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল এলাকায়।
টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার পরপরই সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ স্থানীয় বাসিন্দা ও উৎসবে উপস্থিত মানুষদের ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মতামত দিন