জাতীয়
ছবি: সংগৃহীত

কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার সকালে উপজেলার সাফদারপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী ট্রেন স্টেশন অতিক্রমের সময় এর পেছনের তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান শেষ হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। একই সঙ্গে কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন