রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা রামিসার পরিবার পাবে।
গত ১৯ মে সংঘটিত এই নৃশংস ঘটনায় মাত্র ১৬ দিনের দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়। আদালতে উপস্থাপিত ফরেনসিক ও ডিএনএ প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মতামত দিন