বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের কারণে মিরপুরে চার দিন যান চলাচল বন্ধ থাকবে
নিজেস্ব প্রতিবেদক:
বিসিবি নির্বাচন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে নির্দিষ্ট কিছু দিনে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন, ৯ জুন প্রথম, ১১ জুন দ্বিতীয় এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এই দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিকা সড়কে গাড়ি চলবে না।
মিরপুর-১ এর দিকে যেতে চাইলে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
মতামত দিন