সাদাপাথর ভ্রমণকারীদের জন্য প্রশাসনের জরুরি নির্দেশনা।
নিজেস্ব প্রতিবেদক:
সিলেটের সাদাপাথর দেখতে আসা পর্যটকদের জন্য নতুন নিয়ম এল। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা পথে সাদাপাথরে যাওয়া এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ।
এর বদলে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার (৪ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এই নির্দেশনা জারি করে কালাইরাগ এলাকায় সাইনবোর্ড টানিয়ে দিয়েছে।
ঘাটের ইজারাদাররাও এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। তারা জানান, কালাইরাগের পথটি শুধু ঝুঁকিপূর্ণই নয়, এই পথে চললে অজান্তেই সীমান্ত পেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে প্রাণহানির পাশাপাশি মানবপাচার চক্রের ফাঁদে পড়ারও বিপদ রয়েছে। নিরাপত্তার কথা ভেবে পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইজারাদাররা সবাইকে অনুরোধ করেছেন, যেকোনো বিকল্প পথ এড়িয়ে শুধু ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট দিয়েই সাদাপাথরে যাতায়াত করতে।
মতামত দিন