জাতীয়
ছবি: সংগৃহীত

রাতে ২০ মিনিট বাড়ল মেট্রোরেলের সময়সূচি।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার থেকে রাতের দিকে একটু বেশিক্ষণ চলবে ঢাকার মেট্রোরেল। দুই প্রান্তেই ২০ মিনিট করে সময় বাড়ছে।

মতিঝিল থেকে উত্তরার দিকে যে শেষ ট্রেনটি এতদিন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ত, সেটি এখন থেকে ছাড়বে ১০টা ৩০ মিনিটে। আর উত্তরা থেকে মতিঝিলের শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটের বদলে ৯টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে।

কর্তৃপক্ষ জানাচ্ছে, এক মাস ধরে পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসা হয়েছে। শুরুতে বাড়তি সময়ে প্রতি দিকে একটি করে ট্রিপ থাকবে, দুই ট্রেনের মাঝে ব্যবধান হবে ১০ মিনিট।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষ দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রা শুরু করেছিল দেশের প্রথম মেট্রোরেল। ধাপে ধাপে সেবার পরিসর বেড়ে এখন মতিঝিল পর্যন্ত পৌঁছেছে।

মতামত দিন