জাতীয়
ছবি: সংগৃহীত

ঝড়-বৃষ্টিতে ৩৫ মিনিট বন্ধের পর পাটুরিয়ায় ফের চলছে ফেরি-লঞ্চ।

নিজেস্ব প্রতিবেদক:

ঝড়-বৃষ্টিতে থমকে গিয়েছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। শনিবার (৬ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎ প্রবল ঝড় ও দমকা হাওয়া শুরু হলে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সব ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

৩৫ মিনিট পর আবহাওয়া ভালো হলে দুপুর ২টা ৫০ মিনিটে আবার স্বাভাবিক হয় পারাপার।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম এবং পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরি ও লঞ্চ উভয় সার্ভিস চালু হয়ে যায়।

মতামত দিন