জাতীয়
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের।

নিজেস্ব প্রতিবেদক:

২০২২ সালে সড়ক দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিলেন সামী। দীর্ঘদিন পিজি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে সুস্থ হয়ে ফিরেছিলেন।

কিন্তু শেষ রক্ষা হলো না। শুক্রবার রাত সাড়ে ১২টায় নেত্রকোনার নতুন বাইপাসের দুধকুড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবারও দুর্ঘটনায় পড়েন আলবার খান সামী (২৪)। এবার আর ফেরা হলো না।

সামী নেত্রকোনা শহরের চকপাড়ার বাসিন্দা। বাবা ইসলাম উদ্দিন খান জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, মা মনিরা সুলতানা ওয়াসিম বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক। একমাত্র সন্তান সামীর বিয়ে হয়েছিল মাত্র কয়েক মাস আগে।

তার মামা, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না জানান, সামী তাদের বড় ভাগিনা এবং বড় বোনের একমাত্র ছেলে। শনিবার বাদ জোহর শহরের বারহাট্টা রোডের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

মতামত দিন