ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৪৮।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালন করে ইতোমধ্যে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ৭৮টি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন। বিমান বাংলাদেশ ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

এবার সৌদি আরবে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি — ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মক্কায় ৩৫, মদিনায় ১২ এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন, এখনো ভর্তি আছেন ২৩ জন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

মতামত দিন