আবহাওয়া
ছবি: সংগৃহীত

১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, কোথাও ৮০ কিলোমিটার বেগে হাওয়ার আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

সন্ধ্যার আগেই দেশের ১৪টি অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৬ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়।

রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুরে সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এই এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও মাদারীপুরে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন