জাতীয়
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের চাপায় দম্পতিসহ নিহত ৩, আহত শিশুকন্যা।

নিজেস্ব প্রতিবেদক:

শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ডের কাছে একটি দ্রুতগামী বাস অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন একজন দম্পতি ও অটোভ্যানের চালক।

তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

বেলকুচি থানার এসআই হুমায়ন কবির হানিফ জানান, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি মেঘুল্লা এলাকায় অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। ওই দম্পতির মেয়ে আহত অবস্থায় বেঁচে আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মতামত দিন