বিদ্যুতের নতুন দামের সিদ্ধান্তে পরিবর্তন,৭৫ ইউনিট পর্যন্ত আগের মূল্য বহাল থাকবে।
স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য ঘোষিত বাড়তি দাম একদিনের মধ্যেই প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা আগের নির্ধারিত মূল্যেই বিল দেবেন।
বিইআরসি জানায়, লাইফলাইন (০–৫০ ইউনিট) গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা এবং ০–৭৫ ইউনিট পর্যন্ত ধাপে ৫ টাকা ২৬ পয়সার পুরোনো হারই বহাল থাকবে। এই সিদ্ধান্ত জুন মাসের বিল থেকে কার্যকর হবে।
এর আগে বুধবার নতুন মূল্যহারে লাইফলাইন গ্রাহকদের জন্য দাম বাড়িয়ে যথাক্রমে ৫ টাকা ৩২ পয়সা ও ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নিয়ন্ত্রক সংস্থা।
ফলে স্বল্প আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীরা আপাতত অতিরিক্ত খরচের চাপ থেকে মুক্তি পেলেন।

মতামত দিন