আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি।

নিজেস্ব প্রতিবেদক:

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাস তাদের চিকিৎসার খোঁজ রাখছে।

বুধবার (৩ জুন) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ার চলমান সংকটে কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন আহত এবং একজন নিহত হয়েছেন।

হতাহত বাড়তে থাকায় কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার এবং অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এদিকে কুয়েত সরকার বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। হামলা বা তা প্রতিহতের দৃশ্য ছবি তোলা বা ভিডিও করা দেশটিতে দণ্ডনীয় অপরাধ। তাই সামাজিক মাধ্যমে এ ধরনের কিছু প্রচার না করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস।

মতামত দিন