আবহাওয়া
ছবি: সংগৃহীত

আরও দুই-তিন দিন কাটবে না তাপপ্রবাহ, জুনজুড়েই গরমের শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

গরম থেকে মুক্তি এখনই মিলছে না। চলমান তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন টিকে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

শুধু এই কয়েক দিন নয়, পুরো জুন মাসজুড়েই আরও দুই থেকে তিনটি তাপপ্রবাহ আসতে পারে। এই মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় সপ্তাহে কিছুটা বৃষ্টি হলেও সেটা কমে গেলেই নতুন করে তাপপ্রবাহ ফিরে আসতে পারে।

এখন ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম লাগছে আরও বেশি। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি, আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। দিনের বেলা তাপমাত্রা আর বাড়বে না বলেই ধারণা আবহাওয়াবিদদের।

এদিকে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বগুড়ায়।

মতামত দিন