হামে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭৪ হাজার।
নিজেস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে। এর মধ্যে নিশ্চিত হামরোগী ৯ হাজার ১৯১ জন, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৫৫ জন।
হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন, সুস্থ হয়ে ফিরে গেছেন ৫৫ হাজার ১৪২ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু ৫১১ জন এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯০ জন।
মতামত দিন