ঈদের আনন্দে বাধ সাধতে পারে বৃষ্টি।
সারাদেশে আজ ঈদুল আজহার উৎসব। তবে আকাশ পরিষ্কার থাকবে না।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ভারী বৃষ্টি না হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টির আশা রয়েছে। জ্যৈষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক বলে জানান তিনি।
দেশের অনেক এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে এই সপ্তাহে ঘূর্ণিঝড় বা লঘুচাপের কোনো সম্ভাবনা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মল্লিক।
মতামত দিন