জাতীয়
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল,প্রথম জামাত অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ।

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত হয়। ফিলিস্তিনসহ বিশ্বের নানা প্রান্তে নিপীড়িত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

এবার পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। পরের জামাতগুলোয় ইমামতি করবেন যথাক্রমে ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, মুফতি মো. আব্দুল্লাহ, মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং জুবাইর আহাম্মদ আল-আযহারী।

মতামত দিন