জাতীয়
ছবি: সংগৃহীত

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে লেভেল-৭ থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে হঠাৎ করেই এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঈদের কেনাকাটার ভিড়ের মাঝেই ঘটেছে এই ঘটনা।

লেভেল-৭ থেকে নিচে পড়ে যান ওই যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ মে) বিকালে, যখন শপিংমলটিতে ঈদুল আজহাকে কেন্দ্র করে ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। পুরো বিষয়টি তদন্তাধীন।

তেজগাঁও থানার ওসি ক্যাশৈন্যু মারমা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি নিহত যুবকের পরিচয় শনাক্তের কাজও চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক উচ্চতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না পুলিশ।

ঘটনাটিকে কেন্দ্র করে শপিংমলে উপস্থিত ক্রেতাদের মাঝেও আতঙ্ক তৈরি হয়। মুহূর্তেই ভিড়ের পরিবেশ অস্থির হয়ে পড়ে।

এখন পুরো ঘটনাটি ঘিরে প্রশ্ন একটাই—এটি কি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, সেটাই খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন