রাজনীতি
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন: রাশেদ খান।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা রাশেদ খান আবারও তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে। নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন।

ভ্যাকসিন না দিলে সুস্থ হবেন না। হয় কুকুর তাকে কামড়িয়েছে, না হলে তিনি কুকুরকে কামড়িয়েছেন। খ্যাপা কুত্তা হয়ে গেছেন। মানুষ রুপি জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এ রকম আচারণ করতে পারে না।বুধবার দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান দাবি করেন, পাটওয়ারীর বক্তব্য ও আচরণ রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছে। তিনি কটাক্ষ করে বলেন, এমন মানসিক অবস্থা স্বাভাবিক আচরণ নয় এবং তার চিকিৎসা প্রয়োজন—এ ধরনের মন্তব্য নিয়েই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে সমালোচনার জবাবে পাটওয়ারী যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, তা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়।

সংবাদ সম্মেলনে রাশেদ খান এনসিপির আর্থিক উৎস নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, দলটির ব্যয় ও কার্যক্রমের পেছনে স্বচ্ছ অর্থনৈতিক ব্যাখ্যা নেই। অফিস ভাড়া, গাড়ি ও রাজনৈতিক কার্যক্রম চালানোর অর্থ কোথা থেকে আসছে—এ নিয়েও তিনি প্রশ্ন রাখেন।

এ সময় তিনি এনসিপির কয়েকজন শীর্ষ নেতার নাম উল্লেখ করে তাদের আয়ের উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে রাশেদ খান বলেন, দলটি কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না এবং অতীতে বিভিন্ন সময় অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তাদের অবস্থান ছিল।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে একটি সমন্বিত চাপ তৈরির চেষ্টা চলছে, যেখানে এনসিপি ও জামায়াতকে একই সারিতে দাঁড় করানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

মতামত দিন