আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা সংকট ও নীতির কঠোর সমালোচনা, নেতানিয়াহুকে “স্বৈরাচার” আখ্যা করলেন এরদোয়ান।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তাকে “স্বৈরাচার” আখ্যা দিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের কাছ থেকেই নেতানিয়াহু উপযুক্ত জবাব পাবেন।

বুধবার (২৭ মে) ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, নেতানিয়াহুর মতো নেতৃত্বকে ইতিহাস ও বর্তমান—দুই জায়গাতেই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

এর আগে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়েও মতবিনিময় হয়।

ঈদ উপলক্ষে দেওয়া বার্তায় এরদোয়ান গাজাসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষের প্রতি সংহতি জানান। তিনি বলেন, এসব অঞ্চলের জনগণ যে কষ্ট ও মানবিক সংকটের মধ্যে ঈদ পালন করছে, তা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য তুরস্ক কাজ চালিয়ে যাবে।

বর্তমানে গাজা ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করছে, যেখানে মানবিক সংকট এখনো তীব্র আকারে রয়ে গেছে।

মতামত দিন