জাতীয়
ছবি: সংগৃহীত

বিশেষ ভিআইপি প্রটোকলে ভোরে ঢাকা ছাড়লেন ড.ইউনূস।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে দেশ ছেড়েছেন। যাত্রার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিশেষ ভিআইপি প্রটোকল দেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল সোয়া ৭টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রথমে ইস্তাম্বুলে পৌঁছে সেখান থেকে ট্রানজিট নিয়ে প্যারিসে যাওয়ার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ড. ইউনূস সকালে তুরস্কগামী ফ্লাইটে ঢাকা ছাড়েন।

তবে তার সফরের উদ্দেশ্য কিংবা প্যারিসে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন কি না—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বিমানবন্দরে তার যাত্রাকে ঘিরে নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থাও জোরদার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন