পাঁচ দিন ধরে বাড়ছে যমুনার পানি, সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনার পানি ক্রমশ ফুলে উঠছে। গত পাঁচ দিনে সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বেড়েছে।
বুধবার (২৭ মে) পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে আরও ১৬ সেন্টিমিটার বেড়ে পানি এখন বিপৎসীমার ৩.৩০ মিটার নিচে। কাজিপুরের মেঘাই পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩.৮৮ মিটার নিচে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, আরও দুই থেকে তিন দিন পানি বাড়তে থাকবে, তারপর কিছুদিন স্থির থেকে ধীরে ধীরে নামতে শুরু করবে।
মতামত দিন