আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে কাগজ কারখানায় বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ৯।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও নয়জন, আহত হয়েছেন একাধিক কর্মী।

নিউইয়র্ক টাইমস এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) ভোর ৭টা ১৯ মিনিটে লংভিউয়ের নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কারখানায় এই বিস্ফোরণ ঘটে। ভেতরের স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কোন ট্যাংক থেকে বিস্ফোরণ হয়েছে এবং সেখানে কী ধরনের রাসায়নিক ছিল, তা এখনো জানা যায়নি।

আহতদের লংভিউ ও ভ্যাংকুভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪০ জন কর্মী ও প্যারামেডিক দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হতাহতদের পরিবারের সম্মতি না পাওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

আশপাশের বাসিন্দাদের কোনো ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

মতামত দিন