জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদে ফাঁকা ঢাকা, রাস্তায় মিলছে বিরল স্বস্তি।

নিজেস্ব প্রতিবেদক:

বছরের বেশিরভাগ সময় যে শহর যানজটে থাকে নাকাল, ঈদের ছুটিতে সেই ঢাকার চেহারাই বদলে গেছে। লাখো মানুষ গ্রামে ফিরে যাওয়ায় রাজধানীর রাস্তাঘাট এখন অনেকটাই নিঃশব্দ।

বুধবার (২৭ মে) সকালে মিরপুর, বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার ও খিলক্ষেত এলাকায় দেখা গেছে ভিন্ন এক ঢাকা। যেসব সড়কে সকালবেলা গাড়ি নড়তই না, সেখানে এখন অনায়াসে চলছে যানবাহন।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি চলছে। তবে এই দীর্ঘ ছুটির বদলে গত ২৩ মে শনিবার অফিস খোলা রাখতে হয়েছিল নগরবাসীকে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে অফিস-আদালত ও ব্যাংক।

শহরে থেকে যাওয়া বাসিন্দারা বলছেন, ঈদের এই কয়েকটা দিনই একমাত্র সময় যখন ঢাকায় মনের আনন্দে বেরোনো যায়। এক এলাকা থেকে আরেক এলাকায় পৌঁছাতে এখন আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে না।

মতামত দিন