ইসলামের আলো
ছবি: সংগৃহীত

সূর্য এসে দাঁড়াল পবিত্র কাবার একেবারে মাথার ওপরে,এক বিরল মুহূর্তের সাক্ষী হলো মক্কা।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা ১৮ মিনিটে এক বিরল মুহূর্তের সাক্ষী হলো মক্কা। সূর্য এসে দাঁড়াল পবিত্র কাবার একেবারে মাথার ওপরে।

সেই মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সূর্যের দিক দেখে কিবলার সঠিক অবস্থান নির্ণয় করার সুযোগ পেলেন কোটি কোটি মুসলিম।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানান, সেই মুহূর্তে সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল, কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। ফলে মক্কায় খাড়া যেকোনো বস্তুর ছায়া প্রায় মিলিয়ে যায়। এই ছায়াহীন মুহূর্তটিই ব্যবহার করে দূরদূরান্তের মানুষ কিবলার দিক নিখুঁতভাবে মেপে নিতে পারেন।

বিশেষজ্ঞরা জানান, কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মাঝে সূর্যের বার্ষিক গতির কারণে এই ঘটনা বছরে দুইবার ঘটে। প্রাচীন আমল থেকেই এই দিনটিকে বিশ্বের বিভিন্ন মসজিদের কিবলা যাচাই ও সংশোধনের কাজে ব্যবহার করে আসছেন গবেষকেরা।

সূত্র: সৌদি গেজেট

মতামত দিন