জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নির্দেশনা, মসজিদে ঘোষণা ব্যবস্থাও চালুর উদ্যোগ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ সময় বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহে বিঘ্ন ঘটলে দ্রুত তথ্য পৌঁছে দিতে স্থানীয় মসজিদকে তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব দপ্তর ও সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জরুরি মেরামত বা অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে বিদ্যুৎ বন্ধ হলে তা দ্রুত গ্রাহকদের জানাতে হবে।

এ লক্ষ্যে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মসজিদের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি এলাকার মসজিদের নামের পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের পরিচয় ও মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। একই তথ্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

ঈদ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিদ্যুৎ পরিস্থিতি তদারকিতে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন