দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু।
দেশজুড়ে হাম ও হামজাতীয় উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৩ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে ১ হাজার ৮৩ জন শিশুকে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চলমান রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মতামত দিন