ঈদের ১২ ঘণ্টার মধ্যে বর্জ্যমুক্ত হবে উত্তর ঢাকা।
কোরবানির ঈদে পশুর বর্জ্য যাতে রাজধানীকে দুর্ভোগে না ফেলে, সেজন্য আগেভাগেই কোমর বেঁধে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন দুপুর ২টা থেকেই মাঠে নামবে পরিচ্ছন্নতা দল, আর ১২ ঘণ্টার মধ্যে গোটা এলাকা বর্জ্যমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) গুলশানের নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় সিটি করপোরেশনের সব কর্মকর্তা এই কাজে নিয়োজিত রয়েছেন। বিদ্যমান ব্যবস্থাপনা কাজে লাগালে নির্ধারিত সময়ের আগেই বর্জ্য সরানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, এবার বর্জ্য পরিবহনে ৭৫২টি গাড়ি ব্যবহার করা হবে। পরিচ্ছন্নতা কর্মীদের হাতে প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছে দেওয়া হয়ে গেছে।
মতামত দিন