আগুনে সর্বস্ব হারিয়ে ফ্লাইওভারের নিচে কালশীর বস্তিবাসী।
ঘর নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। সোমবার রাতের আগুনে সব হারিয়ে মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে ভিজতে ভিজতে কালশী ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়েছেন মিরপুর পল্লবীর বস্তির শত শত মানুষ।
সোমবার বিকেলে কালশী বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন বশে আনতে সক্ষম হয়। প্রাণহানির খবর না থাকলেও রাতভর খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে নিঃস্ব এই মানুষগুলোকে।
ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল রাতে ক্রীড়া প্রতিমন্ত্রী এসে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু এরপর আর কেউ খোঁজ নেননি। শুধু আজ দুপুরে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে তিনশ জনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আশ্বাস নয়, এবার বাস্তব পদক্ষেপ চাইছেন বস্তিবাসীরা। তাদের একটাই দাবি — সরকার যেন পুনর্বাসনে সত্যিকারের সহায়তার হাত বাড়িয়ে দেয়।
মতামত দিন