ঝড়ের কবলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ।
নিজেস্ব প্রতিবেদক:
তীব্র ঝড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টিতে আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ঘাট সূত্র জানায়, হঠাৎ আকাশ কালো হয়ে নদীতে প্রচণ্ড ঢেউ উঠলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ে।
যাত্রীদের জীবনের ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ তাৎক্ষণিকভাবে নৌচলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এতে চরম বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফিরতে চাওয়া যাত্রীরা। সড়কে আগে থেকেই যানজট, তার ওপর ঘাটে এসে ফেরি বন্ধ পেয়ে দীর্ঘ প্রতীক্ষায় বসে থাকতে হচ্ছে তাদের।
বিআইডব্লিউটিসির ঘাট এজিএম সালাম মিয়া জানান, আবহাওয়া অনুকূলে ফিরলেই নৌযান চলাচল আবার শুরু হবে। তবে সেটা ঠিক কখন হবে, তা এখনই বলা সম্ভব নয়।

মতামত দিন