লেবানন দখলের যে স্বপ্ন ইসরাইল দেখছে, তা কখনো পূরণ হবে না: হিজবুল্লাহ প্রধান।
দক্ষিণ লেবানন মুক্তি ও প্রতিরোধ দিবসের বার্ষিকীতে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনির নেতৃত্বে ইরান আমেরিকা ও ইসরাইলকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও মাথা উঁচু করেই চলবে।
রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন এই নেতৃত্বে ইরান আন্তর্জাতিক অঙ্গনে এক অপরিহার্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে।
দক্ষিণ লেবানন মুক্তির প্রসঙ্গে শেখ নাঈম কাসেম বলেন, এই বিজয় কোনো একটি পক্ষের একার অর্জন নয়। প্রতিরোধ বাহিনী, লেবাননের সেনাবাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত লড়াইয়ের ফলেই দেশটি দখলদারমুক্ত হয়েছে। তিনি এই দিনটিকে শুধু লেবাননিদের নয়, ফিলিস্তিনসহ গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের উৎসব বলে উল্লেখ করেন।
ইসরাইলের পরিকল্পনা সম্পর্কে তিনি সতর্ক করে বলেন, প্রতিরোধ বাহিনীকে ধ্বংস করে ধাপে ধাপে লেবানন দখলের যে স্বপ্ন ইসরাইল দেখছে, তা কখনো পূরণ হবে না।
সূত্র: পার্সটুডে

মতামত দিন