আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তের দিকে ধেয়ে আসছে ৩টি শক্তিশালী বজ্রঝড়।

নিজেস্ব প্রতিবেদক:

গরমের দাপট একটু কমতে না কমতেই নতুন বিপদ দরজায়। আজ মঙ্গলবার একসঙ্গে তিনটি শক্তিশালী বজ্রঝড় দেশের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

দুপুরে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানান, দুপুর পৌনে ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি হতে পারে। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জেও এর প্রভাব পড়বে।

প্রথম ঝড়টি রাজশাহী ও ময়মনসিংহের ওপর দিয়ে এগিয়ে বিকেল ৫টার মধ্যে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও উত্তর কুমিল্লা ছুঁয়ে ভারতের ত্রিপুরা হয়ে রাত ১০টার মধ্যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার পার হবে।

দ্বিতীয় ঝড়টি দুপুর ১২টার মধ্যে বরিশাল এবং দুপুর ১টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলো অতিক্রম করবে। আর তৃতীয় ঝড়টি যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা দিয়ে দেশে ঢুকে বিকেল ৫টার মধ্যে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বরগুনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে ফেলবে।

বজ্রপাতের তীব্র ঝুঁকির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের এ সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দিয়েছেন গবেষক পলাশ।

মতামত দিন