জাতীয়
ছবি: সংগৃহীত

কালশীর বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তবে আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

মতামত দিন