আবহাওয়া
ছবি: সংগৃহীত

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা, বজ্রপাত নিয়ে সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:


চট্টগ্রামসহ দেশের আটটি জেলায় আজ (সোমবার, ২৫ মে) সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দুপুরে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক দফায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি বা বজ্রপাত হতে পারে।

এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখী মৌসুমে এমন আকস্মিক ঝড়-বৃষ্টি সাধারণ ঘটনা হলেও এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে। তাই আগাম সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

মতামত দিন