জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চললেও নিয়ন্ত্রণে আনার উদ্যোগ চলছে: সড়কমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যাত্রীচাপ বেড়ে যাওয়ায় কিছু ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচল করছে।

সোমবার (২৫ মে) এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সেখানে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে কিছু অননুমোদিত বা ফিটনেসবিহীন যানবাহন সাময়িকভাবে চলাচল করতে দেখা যাচ্ছে। তবে পর্যায়ক্রমে এসব যানবাহন সম্পূর্ণভাবে বন্ধ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

লঞ্চ চলাচল নিয়েও সতর্ক অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আবহাওয়া প্রতিকূল হলে ঘাট থেকে কোনো লঞ্চ না ছাড়ার বিষয়ে লঞ্চ মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যাত্রীসেবায় নতুন সুবিধার কথা জানিয়ে তিনি বলেন, ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেন এবং ঢাকা মেট্রোরেলে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক ও প্রতিবন্ধীরা টিকিট মূল্যে ২৫ শতাংশ ছাড় পাবেন।

মতামত দিন