জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদ সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। একই সঙ্গে পশুবাহী ট্রাক ও দূরপাল্লার পরিবহন চলাচল বেড়েছে, ফলে সড়কে ধীরগতি দেখা দিচ্ছে।

রোববার (২৪ মে) বিকেল থেকে নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বাড়লেও এখনো বড় ধরনের যানজট হয়নি।

পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল চলছে।

তবে শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি কারখানা ছুটি দিলে আগামী দিনগুলোতে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাজাহান বলেন, কিছু এলাকায় ধীরগতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনিয়ম বা অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন