জাতীয়
ছবি: সংগৃহীত

বাড্ডায় চিপস কারখানায় আগুন, নিহত ২।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোররাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৩টার পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাদের দুটি ইউনিট। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানাটি একটি দোতলা সেমিপাকা ভবনে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।

বাড্ডা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুনে দগ্ধ হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তারা ওই কারখানায় কাজ করতেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন