জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগে হামের থাবা থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও তিনটি শিশু প্রাণ হারিয়েছে।

সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা পৌঁছাল ৫৫ জনে।

নতুন করে মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের দোয়ারাবাজারের ১৪ মাসের মহসিন, সিলেট সদরের ৮ মাসের মাজহারুল এবং মৌলভীবাজারের মাত্র ৪ মাস বয়সী কন্যাশিশু তানিয়া। এদের দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ২৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন ভর্তি হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় পাঁচজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৪ জন। মৃতদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হয়েছে, বাকিরা সন্দেহভাজন।

মতামত দিন