আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঈদের দিন থেকে টানা বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে।

নিজেস্ব প্রতিবেদক:

গরমে কষ্ট পাওয়া মানুষের জন্য কিছুটা সুখবর আসছে। আগামী বুধবার (২৭ মে) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ পূর্বাভাস দেন।

আজ ও আগামীকালের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই প্রবণতা চলতে থাকবে, তবে সেদিন খুলনা ও বরিশালেও বৃষ্টির পরিধি বাড়তে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনাসহ খুলনা বিভাগের জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। তবে আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির ধারা চলতে থাকলে এসব এলাকাতেও তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন