আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না ইরান: পেজেশকিয়ান।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রচেষ্টায় নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চলার মধ্যেই তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, ইরান বিশ্ববাসীকে নিশ্চিত করতে প্রস্তুত যে তাদের কর্মসূচির লক্ষ্য কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন নয়।

তবে আলোচনার প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে পেজেশকিয়ান উল্লেখ করেন, দেশের সম্মান ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না ইরানের প্রতিনিধি দল।

এদিকে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা চললেও এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা বজায় রয়েছে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন