ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি চলমান মামলার ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। ওই মামলাটি ছাত্রদল কর্তৃক দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে ঝিনাইদহে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতামত দিন